সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে শহরে রোববার সকালে।
জেলা প্রশাসকের অফিস চত্ত্বরে আধঘন্টার এ কর্মসূচি শেষে রাজবাড়ী জেলা সামাজিক প্রতিরোধ কমিটি জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেয়। এতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত, প্রশাসনের সর্বস্তরে নিরপেক্ষতা, নির্বাচন কমিশনের দ্রুত সংস্কার ও পুনর্গঠন, সুষ্ঠু ভোটার তালিকার অধীনে নির্বাচন, দলীয় প্রভাবমুক্ত গণমাধ্যম এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে কমিটির নেত্রী অ্যাড: দেবাহতি চক্রবর্তী এক সংক্ষিপ্ত বর্ক্তৃতা দেন।
