২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে অস্ত্রসহ ৬ সন্ত্রাসী গেপ্তার

জেলা শহরের চরশোলাকিয়া এলাকা থেকে রোববার ভোর রাতে কিশোরগঞ্জ থানা পুলিশ ছয় সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 03:00 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

গ্রেপ্তারকৃতরা হলেন শফিকুল ইসলাম তারিক (২৮), আবদুল আওয়াল (২৪), মো: মাসুদ মিয়া (২৩), সুজন মিয়া (২৪), নজরুল ইসলাম (৩৫) ও আবদুল খালেক (৫০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়াজ মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আবদুল খালেকের বাড়ি থেকে ছয়জনকে গ্রেপ্তার করে। পুলিশ এসময় একটি পাইপগান, একটি চাপাতি, একটি চাকু ও দুটি লাঠি উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।