তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ করুন:তারেক রহমান
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বলেছেন, “আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা হাওয়া ভবন এবং আমার সম্পর্কে যেসব অভিযোগ করেছেন তার তথ্য প্রমাণ যেন হাজির করেন”।
তারেক জিয়া শনিবার দুপুরে বনানীর হাওয়া ভবনে সাংবাদিকদের বলেন, “শেখ হাসিনা সত্য কথা বলেননি। তিনি জনগণকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন। সস্তা রাজনৈতিক কথা না বলে শেখ হাসিনাকে তথ্য প্রমাণ হাজির করে কথা বলার আহবান জানিয়েছেন তিনি”।
তারেক রহমান সাংবাদিকদের বলেন, “এর আগে আওয়ামী লীগ নেত্রীর বিএনপি বা আমার সর্ম্পকে এ ধরনের মিথ্যা বক্তব্যের বিরুদ্ধে আমি উকিল নোটিশ পাঠিয়েছিলাম। কিন্তু তিনি সেই নোটিশের জবাব দেননি”।
কোটি টাকার গাড়ি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তারেক বলেন, “আমি যে গাড়িতে চলাফেরা করি তার প্রকৃত দাম সাংবাদিকরাই ভালো বলতে পারবেন”।
তারেক রহমানের জুয়া খেলা প্রসঙ্গে আওয়ামী নেতৃবৃন্দের বক্তব্যর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “তিনি যদি আমার জুয়া খেলার সঙ্গী না হন তবে তিনি কিভাবে জানলেন আমি জুয়া খেলি। জনগণের সাথে ট্রাম্প কার্ডের খেলা তারাই খেলছেন আমরা নই”।
