হাতিয়ায় আওয়ামী লীগ কর্মী নিহত
তাজুল ইসলাম (২৭) নামে এক আওয়ামী লীগ কর্মীর লাশ হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারের পাশের একটি ধান ক্ষেত থেকে শনিবার সকালে উদ্ধার করা হয়েছে।
আওয়ামী লীগের দাবি বিএনপি কর্মীরা তাকে পিটিয়ে হত্যা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির একটি মিছিল সেন্টার বাজার দিয়ে যাওয়ার সময় মিছিলকারীরা তাজুল ইসলামকে ধরে পিটুনি দিয়ে শুক্রবার রাত ৮টার দিকে অজ্ঞান অবস্থায় জিয়া স্মৃতি সংসদে বেঁধে রাখে। পুলিশ তার লাশ উদ্ধার করে পরদিন সকালে।
পুলিশ জানায়, তাজুল ইসলামের বাড়ি হাতিয়ার বয়ার চরে।
