২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরনগরী ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প

বন্দরনগরী চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায় শুক্রবার রাতে মৃদু ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2006, 10:01 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ১৮ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পটি শুক্রবার রাত ৮ টা ৪০ মিনিটের দিকে শুরু হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল বন্দরনগরী থেকে ১৬৩ কিলোমিটার দূরে হলেও নগরের বাসিন্দারা তা অনুভব করেছেন। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এ বছরে এটি ছিল বন্দরনগরীতে অনুভূত ১৪ তম ভূমিকম্প।