২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি দাবি

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ অভিযুক্ত দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারিদের পদত্যাগ এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানিয়েছে ডক বন্দর সর্বদলীয় শ্রমিক কর্মচারি সংগ্রাম পরিষদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

আওয়ামী লীগ সমর্থিত এই পরিষদ নেতারা চট্টগ্রাম প্রেসক্লাবে শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) চেয়ারম্যান এএমএম শাহাদাত হোসেন, সিপিএ প্রকল্প পরিচালক খায়রুল মোস্তফা, সিপিএ কর্মকর্তা জিল্লুর রহমান এবং বিএনপি সমর্থিত বন্দর শ্রমিক নেতাদের সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন এবং তাদের ঘুষ, অস্বচ্ছ চুক্তি এবং ভূমিদস্যুতার অভিযোগের ব্যাপারে বিভাগীয় তদন্ত দাবি করেন।

তারা নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনটিসি) এবং সাইফ পাওয়ার টেকের মধ্যে সম্পাদিত চুক্তি বাতিলের দাবি জানান।

তারা অভিযোগ করেন, প্রতিটি কন্টেইনারের জন্য চট্টগ্রাম বন্দরের অপারেটররা যেখানে পাঁচ টাকা করে নিচ্ছে সেখানে সাইফ পাওয়ার টেক নিচ্ছে ৪৭০ টাকা করে। এভাবে কোটি কোটি টাকা লুটপাটে সহযোগিতা করা হচ্ছে বলে তারা সংবাদ সম্মেলনে জানান।

পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এতে অন্যান্যের মধ্যে গোলাম মোহাম্মদ চৌধুরী, আবুল আহাদ, ইয়ার আহমেদ, ওয়াহিদুল্লাহ সরকার, মোহাম্মদ এস্কান্দার এবং মোহাম্মদ হাসান বক্তব্য রাখেন।