সিনিয়র সহকারি সচিবদের প্রশিক্ষণ অনুষ্ঠানে উপদেষ্টা আকবর
তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান শুক্রবার জনপ্রশাসনের সিনিয়র সহকারি সচিবদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি সেখানে প্রায় এক ঘন্টা সময় কাটান।
জানা গেছে, সিনিয়র সহকারি সচিবদের জন্য নয় মাসব্যাপী ‘পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন গভর্নেন্স স্টাডিজ’ শীর্ষক কোর্সে তিনি বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আকবর আলী খান তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন নীতি-নির্ধারণী বিষয়েও তার মতামত উপস্থাপন করেন।
শুক্রবার সকালে নগরীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন একাডেমিতে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
