ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ময়মনসিংহের চরপাড়া এলাকায় বৃহস্পতিবার নেত্রকোনাগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছে রহিমা (৩০) নামে এক পথচারী।
পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে নেত্রকোনাগামী একটি বাস শহরের চরপাড়া এলাকা হয়ে যাওয়ার সময় ভাটিকাশর মিশনের সামনে রহিমাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
