পুলিশের বিশেষ অভিযানে ৫ শতাধিক আটক
পুলিশের চলমান অপরাধ বিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থান থেকে ৫ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত রোববার থেকে এই বিশেষ অভিযান শুরু করা হয়।
পুলিশ জানায়, আইন প্রয়োগকারী সংস্থা যাচাই-বাছাইয়ের পর আটককৃতদের প্রায় সকলকেই ছেড়ে দিয়েছে।
পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ অভিযান চলাকালে নগরীর বিভিন্ন স্থান থেকে মোট ১৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একটি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলিসহ একজন তালিকাভূক্ত অপরাধী রয়েছে।
অপরদিকে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী চালাচ্ছে।
এসময় র্যাব সদস্যদের বিভিন্ন যান্ত্রিক যানবাহনের পাশাপাশি রিক্সা আরোহীদের পর্যন্ত তল্লাশি করতে দেখা যায়। এছাড়া র্যাব নগরীর সড়কগুলোতে এক রিক্সায় দুই জনের বেশি আরোহী চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ছাত্র রেজা হোসেন নফহবংি২৪.পড়স কে বলেন, তিনজন এক রিক্সায় যাওয়ার সময় র্যাব সদস্যরা আমাদের হয়রানী করে এবং আমাদের দুটি রিক্সা নিতে বাধ্য করে।
র্যাব সদস্যদের সামরিক আইন জারির মতো ভূমিকা পালন করতে দেখা যায় বলেও রেজা জানান।
এছাড়া আধা সামরিক বাহিনী বিডিআর সদস্যদেরও নগরীর বিভিন্ন স্থানে ক্যাম্প স্থাপন করে টহল দিতে দেখা যায়।
এর আগে সোমবার পুলিশ ১ হাজারের বেশি লোককে আটক করে এবং পুলিশি তদন্তের পর তাদের অনেকে মুক্তি পায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এসএম মিজানুর রহমান নফহবংি২৪.পড়স কে বলেন, আসন্ন সাধারণ নির্বাচন উপলক্ষে তালিকাভুক্ত ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধেআইন প্রয়োগকারী সংস্থা এই অভিযান শুরু করেছে।
কিন্তু ২৮ অক্টোবর আধা সামরিক বাহিনী (বিডিআর) এবং সরকারের এলিট ফোর্স র্যাবসহ ৫০ হাজারেরও বেশি আইন প্রয়োগকারী সংস্থার সদস্য মোতায়েন করা সত্তেও রাজধানীতে রাজনৈতিক সহিংসতায় ৫ জন নিহত এবং কয়েক শতাধিক আহত হয়।
