সূত্রাপুরে অজ্ঞাত লাশ উদ্ধার
নগরীর সূত্রাপুর থানার গোপীবাগ মহিলা কলেজের সামনে থেকে সোমবার সকালে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সুত্রাপুর থানা পুলিশ একটি রেফ্রিজারেটরের কার্টনের ভেতর থেকে ৪০ বছর বয়সী এই ব্যাক্তির লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, সকাল সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয়। তার দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহৃ রয়েছে এবং পরনে ছিলো সাদা ফতুয়া ও চেক লুঙ্গী।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে সূত্রাপুর থানায় একটি মামলা হয়েছে।
