খাগড়াছড়িতে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩০
জেলার দিঘীনালা, মাটিরাঙ্গা, মানিকছড়ি, কলেজ গেট ও নারিকেল বাগান এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০জন আহত হয়েছেন।
এ ব্যাপারে শতাধিক নেতাকর্মীকে আসামী করে সদর থানায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ গ্রেপ্তার করেছে ৯ জনকে।
স্পর্শকাতর এলাকায় পুলিশের পাশাপাশি বিডিআর মোতায়েন করা হয়েছে।।
সকালে দিঘীনালা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ রানা (৩৮), শহরের নারিকেল বাগান এলাকায় বিএনপি কর্মী অশোক মজুমদার (৪০), সুজিত চৌধুরী (৩১), মাটিরাঙ্গায় আওয়ামীলীগ কর্মী কংগ্য মারমা (৩০) রকি সাহা (২০) সুমন (২২) হানিফ (২৭) আলা উদ্দিন (২০) এবং বিএনপি কর্মী ফারুক হোসেন (২৬), নুরুল আমিন (৪৩), আলী হোসেন বকুল (৪৫) গুরুতর আহত হন। তাদের সদর হাসপাতাল ও মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম এক বিবৃতিতে আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর বিএনপির হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
