২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূর্গাপুরে এক ব্যক্তির হাত কেটে নিয়েছে সন্ত্রাসীরা

জেলার বাকল জোড়া ইউনিয়নের দুলদুলিয়া গ্রামে এক ব্যক্তির দুই হাত কব্জি পর্যন্ত কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2006, 04:24 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

আহত ব্যক্তির নাম মঞ্জুরুল হক মনজুর (২৮)। তিনি দূর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের তেরনখোলা গ্রামের বিএনপি সমর্থক ছিলেন এবং বর্তমানে নবগঠিত এলডিপির সমর্থক।

জানা যায়, এলডিপির সমর্থক হওয়ায় মনজু বিএনপি এবং আওয়ামী লীগের রোষানলে পড়ে। এ থেকে বাঁচার জন্য শনিবার তিনি দুলদুলিয়া গ্রামে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। এ খবর পাওয়ার পর স্থানীয় সন্ত্রাসীরা সকাল সাড়ে ৯ টায় বাড়ি থেকে তাকে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাত কেটে ফেলে। মুমুর্ষু অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার জন্য দূর্গাপুর বিএনপি ও আওয়ামী লীগ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে।