২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম,পাবনা, সিরাজগঞ্জ,পটুয়াখালী ও জয়পুরহাটে ১৪৪ ধারা

চট্টগ্রাম,পাবনা, সিরাজগঞ্জ,পটুয়াখালী ও জয়পুরহাটে একই স্থানে, একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগ সভা আহ্বান করায় অনভিপ্রেত ঘটনা এড়ানো ছাড়াও সংঘর্ষের ঘটনা প্রতিরোধের জন্য শনিবার ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 02:26 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম প্রতিনিধি জানান, জেলার লালদীঘি ময়দানে পুলিশ প্রশাসন শনিবার রাত ২টায় ১৪৪ ধারা জারি করে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ১০ দিনের জন্য এ এলাকায় মঞ্চ তৈরি করেছিল। বিএনপি একই স্থানে শনিবার সমাবেশ আহ্বান করে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে বিএনপি কর্মীরা মঞ্চ দখল করতে গেলে আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষ ঘটে । ভাংচুর করা হয় মঞ্চও । এর পরপরই পুলিশ প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

নফহবংি২৪.পড়স এর সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, শহরের বাজার ষ্টেশন সংলগ্ন স্বাধীনতা স্কয়ারে বিএনপি দুপুর ২টায় সভা আহ্বান করে। জেলা আওয়ামী লীগ ও ১৪ দলও তাদের কেন্দ্রীয় কর্মসূচি পালনের জন্য একই স্থানে বিকাল ৩টায় সভা আহ্বান করে। এ পরিস্থিতিতে জেলা প্রশাসন শনিবার ভোর থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে।

জেলা আওয়ামী লীগের তথ্য, প্রচারণা ও গবেষণা সম্পাদক হেলাল উদ্দিন জানান, ১৪৪ ধারা জারি করায় আওয়ামী লীগসহ ১৪ দল তাদের সমাবেশ বাজার ষ্টেশন স্বাধীনতা স্কয়ার থেকে প্রেসক্লাব নাজমূল চত্বরে সরিয়ে নেয়। আর শহর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, তারা পূর্ব ঘোষিত স্থানেই সমাবেশ করবেন। 

নফহবংি২৪.পড়স এর জয়পুরহাট প্রতিনিধি জানান, শনিবার বেলা ১১ টায় শহরের মুক্ত মঞ্চে একই সময়ে আওয়ামী লীগের দুইটি গ্র“প ও চার দলীয় জোট সমাবেশ আহ্বান করলে ত্রিমুখী সংঘর্ষের আশংকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে । পাশাপাশি সমাবেশ স্থলসহ পৌর এলাকায় মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। শহরে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

নফহবংি২৪.পড়স এর পাবনা প্রতিনিধি জানান, শহরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে পৌর চেয়ারম্যান কামরুল হাসান মিন্টু ও ১০ পুলিশসহ উভয় পক্ষের শতাধিক কর্মী আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে শতাধিক দোকান। আবার যাতে সংঘর্ষ না বাধে সে জন্য শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নফহবংি২৪.পড়স এর পটুয়াখালী প্রতিনিধি জানান, পৌর নিউ মার্কেট চত্বরে আওয়ামী লীগ ও বিএনপি একই সময় সভা আহবান করায় ওই এলকায় ১৪৪ ধার জারি করা হয়।