২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ৬ হলে পুলিশী তল্লাশী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট তিনটি হলে বৃহস্পতিবার রাত দেড়টায় পুলিশ তল্লাশী চালিয়েছে। এছাড়া আরও তিনটি হলের কয়েকটি কক্ষে পুলিশ তল্লাশী চালায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 07:50 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

তবে এ সময় কাউকে গ্রেফতার করা হয়নি।

হলগুলো হলো -- অমর একুশে হল, ফজলুল হক হল, শহীদুল্লাহ হল, এসএম হল, জহুরুল হক হল ও সূর্যসেন হল।

এক পুলিশ কর্মকর্তা জানান, ক্যাম্পাসে যেকোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে হলে তল্লাশী চালানো হয়।

এছাড়া ক্যাম্পাসের ভারি যানবাহন প্রবেশের সময় প্রতিটি প্রবেশ পথে এগুলোতে তল্লাশী চালানো হচ্ছে।

জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের শেষ মুহূর্তে সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার থেকেই শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশের সময় পরিচয়পত্র মিলিয়ে দেখা হচ্ছে।

তবে ঈদের নির্ধারিত ছুটি বাড়ানোয় ক্যাম্পাসে শিক্ষার্থীর সংখ্যা ছিল কম।