ক্ষমতা হস্তান্তর উপলক্ষে নয়া পল্টনে বিএনপির সমাবেশ
ক্ষমতা হস্তান্তর উপলক্ষে শনিবার বিএনপি নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। শনিবার বেলা ১১টায় এই সমাবেশ শুরু হবে।
দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে। সমাবেশ সফল করতে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনগুলো ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে।
জানা গেছে, বঙ্গভবনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহন অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে।
