২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের শেষ দিনে নির্বাচন কমিশন নিরুত্তাপ

জোট সরকারের ক্ষমতার শেষ দিনে নির্বাচন কমিশন সচিবালয় ছিল একেবারেই নিরুত্তাপ। অথচ নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য হাতে আছে আর মাত্র আড়াই মাস সময়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 03:39 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

এর আগে ঈদের দিন ছাড়া নির্বাচন কর্মকর্তাদের সব ছুটি বাতিল করা হলেও শুক্রবার অল্প কয়েকজন কর্মকর্তা অফিস করেন।

প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজসহ তিন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান, স ম জাকারিয়া, মাহমুদ হাসান মনসুর এবং কমিশন সচিব আব্দুর রশীদ সরকার -- এ সব শীর্ষ কর্মকর্তাদের কেউই অফিস করেননি। 

দায়িত্বশীল এক কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে শুক্রবার জানান, তারা খোঁজ নিয়ে জেনেছেন গত ১৯ অক্টোবর ৩৮ টি প্রতিষ্ঠানকে সম্পুরক ভোটার তালিকা ছাপার কার্যাদেশ দেওয়া হলেও ঈদের ছুটির কারণে অধিকাংশ ক্ষেত্রেই কাজ এখনো শুরু করা সম্ভব হয়নি।

তিনি আশা প্রকাশ করে বলেন, প্রকাশনা সংস্থার কর্মকর্তা -- কর্মচারিরা ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরে রোববার নাগাদ পুরোদমে ভোটার তালিকা ছাপার কাজ শুরু করবেন। ২০ নভেম্বর নাগাদ কাজ শেষ হওয়ার কথা।

প্রসঙ্গত, কমিশন নভেম্বরেই নির্বাচনী তফসিল ঘোষণা করতে চায়। মধ্য জানুয়ারিতে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন।