২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ২ লাখ টাকার মালামাল চুরি

রাজশাহী নগরীর উপশহর দুই নম্বর সেক্টরে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. এমদাদুর রহমানের বাসায় সোমবার ভোররাতে এক চুরির ঘটনা ঘটেছে। 

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2006, 09:24 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

চোররা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সোমবার দুপুরে বোয়ালিয়া থানায় মামলা হয়েছে।

জানা গেছে, নগরীর উপশহরের দুই নম্বর সেক্টরে ডা. এমদাদুর রহমান বাসায় সেহরির পর সবাই ঘুমিয়ে পড়েন। এসময় ঘরের ভেন্টিলেটরের গ্রিল ভেঙ্গে চোর ভেতরে প্রবেশ করে আলমারির তালা ভেঙ্গে নগদ ৩০ হাজার টাকা, দেড় লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যায়।

এ ঘটনায় ডা. এমদাদুর রহমান বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন।