২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার বিতর্কিত পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি, ডিআইও - ১) বিতর্কিত  ইন্সপেক্টর মোজাম্মেল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর এক ফ্যাক্স বার্তায় রোববার রাতে এই আদেশ দেয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

মোজাম্মেল হোসেনের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে মোবাইল ফোনে তিনি নফহবংি২৪.পড়স কে বলেন, “আমি অসুস্থ হয়ে ঢাকায় হাসপাতালে ভর্তি হয়েছি। পরে এ বিষয়ে কথা বলবো।”

জেলা পুলিশ সুপার এম এ মান্নান বলেন, “ বরখাস্তের খবর সত্য। তবে আমি এখন আর কুমিল্লায় নেই। বদলী হওয়ায় রাজশাহী যাচ্ছি।”

পুলিশ ও একাধিক গোয়েন্দা সূত্র জানায়, ১৯৯৬ সালে আওয়ামী লীগ আমলে অভিযুক্ত পুলিশ কর্মকতা মোজাম্মেল হোসেন এসবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শন, ওসি ওয়াচ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই সময় থেকে অসংখ্য পুলিশ কর্মকর্তাকে হয়রানি করাসহ চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ব্যাপারে তিনি নেপথ্য ভূমিকা পালন করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এছাড়া মিথ্যা মামলায় পাঁচ সাংবাদিককে হাজতবাস করানোর ক্ষেত্রেও তিনি বিশেষ ভূমিকা রেখেছেন বলে অভিযোগ আছে।

জানা যায়, ২০০১ সালে জোট সরকার ক্ষমতা গ্রহণ করলে তিনি ইন্সপেক্টর হয়ে দাউদকান্দি থানায় ওসির দায়িত্ব নেন। পরে যোগ দেন এসবিতে। এ সময়ও তার বিরুদ্ধে  ক্ষমতার অপব্যবহারসহ নানা দুর্নীতির অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর শেষ পর্যন্ত তাকে সাময়িক অব্যাহতি দেয়।