২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে ওয়ার্ড কমিশনারের কার্যালয়ে সন্ত্রাসীদের গুলি

রাজধানীর পল্লবীতে মঙ্গলবার সন্ধ্যায় এক ওয়ার্ড কমিশনারের কার্যালয়ে ঢুকে একদল অজ্ঞাত সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2006, 09:08 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক ও উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫/৬ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ৬ নং ওয়ার্ড কমিশনার আহসানউল্লাহ হাসানের ৬/ডি, পল্লবী, কার্যালয়ে হামলা করে এবং এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি করে চলে যায়।

সূত্র জানায়, স্থানীয় বিএনপি নেতাদের মধ্যকার দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।

পল্লবী থানা পুলিশ জানায়, এ হামলার ঘটনায় কেউ হতাহত বা গ্রেফতার হয়নি।