২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ম প্রতিমন্ত্রীকে গালিগালাজ করলেন আমিনী

ইসলামী ঐক্যজোট নেতা ফজলুল হক আমিনী বলেছেন, তিনি দেশের বিভিন্ন জায়গা থেকে চাঁদ দেখার খবর পেয়েছেন এবং সেকারণে মঙ্গলবার ঈদ হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

আমিনী নফহবংি২৪.পড়স কে একথা বলেছেন।

তিনি টেলিফোনে প্রতিবেদক কৈলাস সরকারের সাথে কথা বলতে গিয়ে চাঁদ দেখা কমিটির চেয়ারম্যান ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান এর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, “ধর্ম প্রতিমন্ত্রী একজন বদ..। তিনি ঈদ নিয়ে দেশের মানুষ ও সরকারের সাথে ফাজলামি শুরু করেছেন। এভাবে তিনি দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করছেন।”

 তিনি বলেন, আগামীকালই (মঙ্গলবার) ঈদ হবে এবং এ উপলক্ষে তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আমন্ত্রণ জানান।