মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের আনারপুরায় একটি যাত্রীবাহী বাস এক পথচারীকে চাপা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী ও বাসের এক যাত্রী নিহত হন। এ সময় বাসের অন্তত ১৯ জন যাত্রী আহত হন।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের স্থানীয় ভবের চর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
