কলাপড়ায় দুই হাজার পরিবারের ঈদ সোমবার
‘সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার ঈদ’ এমনটিই সবাই জানে। তবে কলাপাড়া উপজেলায় সোমবারই ঈদুল ফিতর পালন করবে প্রায় দুই হাজার পরিবার। ইতিমধ্যে তারা ৩০টি রোজাও সম্পন্ন করেছে।
ওই পরিবারগুলোর অধিকাংশের বাস বাদুরতলী, মাছুয়াখালী, লোন্দা, পাটুয়া, নিশানবাড়িয়া, দেবপুর, মরিচবুনিয়া, সাফাখালী ও চরপাড়া গ্রামে । স্থানীয়ভাবে এরা শফিউল বশার মাইজভাণ্ডারীর অনুসারী।
পৌর এলাকার নাইয়াপট্টিতে সোমবার সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
