২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোদাগাড়ীতে জবাই করে মা ও মেয়েকে হত্যা

গোদাগাড়ী থানা পুলিশ শুক্রবার রাতে উপজেলার ধোপাপাড়া যৌবন গ্রাম থেকে মা ও মেয়ের জবাই করা লাশ উদ্ধার করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 08:04 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার পর কোন এক সময় তাদের হত্যা করা হয়েছে।

সূত্র জানায়, ধোপাপাড়া যৌবন গ্রামের সৌদি প্রবাসী বজলুর রহমানের স্ত্রী মিলিয়ারা খাতুন রাত সাড়ে ৮টার দিকে তার মেয়ে মাহমুদা (১) ও পারভিনকে (৯) সাথে নিয়ে নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন। এসময় তার বড় ছেলে মিলন (১৪) মসজিদে তারাবির নামাজ পড়তে যায়। মিলন রাত সাড়ে ৯টার দিকে ফিরে এসে তার মাকে ডাকাডাকি করে। কিন্তু ভেতর থেকে কোন সাড়া না পেয়ে সে প্রতিবেশীদের খবর দেয়। প্রতিবেশীরা প্রাচীর টপকে বাড়ির ভেতর প্রবেশ করে উঠানে মা ও মেয়ের জবাই করা লাশ পড়ে থাকতে দেখে।

তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে বাড়ির বাথরুম থেকে পারভিনের এবং গোয়ালঘর থেকে মিলিয়ারার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে।

পুলিশ লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গোদাগাড়ী থানা পুুলিশ জানায়, পরকিল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। খুনিরা হত্যার পর ধারালো অস্ত্র দিয়ে মা ও মেয়ের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে কোন কিছু জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে মিলিয়ারা খাতুনের পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে শনিবার সকালে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।