২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাকাতের কাপড় আনতে গিয়ে নয়জন নিহত (সংশোধিত-১)

–জাকাতের কাপড় নিতে গিয়ে ময়মনসিংহ ও পটুয়াখালীতে নয়জন পদদলিত হয়ে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 03:45 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকায় শনিবার সকালে নবাব বিড়ি ফ্যাক্টরির সামনে জাকাতের কাপড় সংগ্রহের সময় ঠেলাঠেলি ও হুড়োহুড়িতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান।

এছাড়া পুটয়াখালী শহরের চরপাড়ায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ চুন্নু মিয়ার বাড়িতে একই কারণে মারা গেছেন আরো তিন হতভাগ্য।

ঘটনাস্থল থেকে নফহবংি২৪.পড়স এর ময়মনসিংহ প্রতিনিধি টেলিফোনে জানিয়েছেন, জাকাতের কাপড় দেওয়া হবে, এ খবর পেয়ে সকাল ছয়টা থেকে কয়েক হাজার লোক জড়ো হয় মুক্তাগাছার ওই কারখানার সামনে।

মূল ফটক খোলামাত্র হুড়োহুড়িতে মারা যান মুজহাটি গ্রামের ফজিলা খাতুন (২০) ও  হাজেরা খাতুন, হাটিগাঁও গ্রামের খালেদা বেগম (৩৫) ও জয়দা গ্রামের রহিমউদ্দিন (৪৬) এবং অজ্ঞাত পরিচয়ের দুই যুবক।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহবুবুর রহমান ঘটনাস্থল থেকে নফহবংি২৪.পড়স কে বলেন, ‘আমরা শুনেছিলাম সকাল ১০টা থেকে কপড় দেওয়া শুরু হবে। কিন্তু সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটায় কারো করার কিছু ছিল না’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ প্রতিনিধিকে বলেছেন, ‘দুর্ঘটনার কথা তিনি পুলিশের কাছ থেকে শুনেছেন’।

এদিকে নবাব বিড়ি ফ্যাক্টরির মালিক পক্ষের এখলাসুর রহমান জুয়েল বলেছেন, ‘জাকাতের কাপড় দেওয়ার কথা কাউকে বলা না হয়নি’।

পটুয়াখালীতে নিহত তিনজনের মধ্যে রয়েছেন আবিদা বেগম (৫০) নামের এক মহিলা রয়েছেন। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।