২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

প্রধানমন্ত্রী খালেদা জিয়া শনিবার সকালে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে মন্ত্রিসভার সদস্যবর্গ,ঢাকার মেয়র, তিন বাহিনীর প্রধানসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 01:48 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

গত ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যান। সেখানে তিনি সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল সউদ  ও যুবরাজ সুলতান বিন আবদুল আজিজের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া প্রধানমন্ত্রীর সম্মানে বাদশাহর দেয়া ইফতারে যোগ দেন। প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ পালন ও মদিনাতে হযরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত ও জেদ্দায় প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেন। 

প্রধানমন্ত্রীর সঙ্গে একই বিমানে তার দুই ছেলে তারেক রহমান, আরাফাত রহমান ও তাদের পরিবারবর্গ, সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর নাসির উদ্দিন, সাংসদ মোসাদ্দেক আলী ফালু ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. কামাল সিদ্দিকীও দেশে ফিরেছেন।

২০০১ সালের ১০ অক্টোবর সরকার গঠনের পর থেকে এই পর্যন্ত ৬ বার সৌদি আরব সফর করছেন।