২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন পর্যবেক্ষকদের পক্ষপাতমুক্ত হতে দাতা ও বিরোধীদের চাপ

ক্ষমতাসীন জোটের সাথে যোগাযোগ ছিন্ন করার জন্য এক শ্রেনীর স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের ওপর দাতা ও বিরোধী রাজনৈতিক দলগুলোর চাপ বাড়ছে। পর্যবেক্ষকদের ভেতর থেকেই এ বিষয়টি জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য স্থানীয় বেসরকারি সংগঠনগুলোকে সহযোগিতা করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোভিত্তিক এশিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে মাসখানেক আগে একটি পরিকল্পনা তৈরি করা হয়। এরপরই স্থানীয় পর্যবেক্ষকদের ওপর চাপ বাড়তে শুরু করে।

নির্বাচন পর্যবেক্ষণে প্রধান ভূমিকা পালনকারীদের অন্যতম একজন বিষয়টির স্পর্শকাতরতার কথা বিবেচনা করে নাম প্রকাশ না করার শর্তে নফহবংি২৪.পড়স কে  বলেন, ‘এখন এ বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

অভিযোগ আরও বি¯তৃত হচ্ছে। রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতদুষ্ট নির্বাচন পর্যবেক্ষক সংগঠনগুলোর মধ্যে অন্তত দুটি সংগঠনকে দাতাসংস্থাগুলো ‘বিষয়টি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে মিটিয়ে ফেলার’ আহ্বান জানিয়েছে।

ক্ষমতাসীন জোটের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে কিছু পর্যবেক্ষকের ব্যাপারে আওয়ামী লীগ এরই মধ্যে তাদের অনাগ্রহ প্রকাশ করেছে।

আওয়ামী লীগের এক মুখপাত্র শুক্রবার নফহবংি২৪.পড়স কে বলেন, ‘যারা একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য হাসিলে কাজ করে আমরা তাদের অনুমোদন দেব না। তাদের রাজনৈতিক সম্পর্কের বিষয়টি সবাই জানে।’

এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ভোট কেন্দ্রে অবস্থান নেওয়াসহ নির্বাচন পর্যবেক্ষণের ব্যাপারে ইলেকশন ওয়ার্কিং গ্র“পের জন্য ৩৫টি স্থানীয় সংগঠনকে বাছাই করা হয়েছে।

ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স (ফেমা), ডেমোক্রেসি ওয়াচ, অধিকার, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) ও ব্রোতী নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালনকারী সংগঠন।

কর্মকর্তারা জানিয়েছেন, কিছু পর্যবেক্ষক প্রতিষ্ঠান এরই মধ্যে দাতাদের কাছ থেকে অর্থ নিয়েছে এবং এ অর্থের মধ্যে কয়েক লাখ টাকা তারা ইতোমধ্যেই খরচ করে ফেলেছে। বিশেষ করে সিডা, ড্যানিডা, ডিএফআইডি, নোরাড, এসডিসি এ অর্থ দিয়েছে বলে তারা জানান।

খসড়া এক পরিসংখ্যানে দেখা গেছে, সারা দেশে দুই লাখেরও বেশি স্থানীয় পর্যবেক্ষক মোতায়েন করা হবে। এর পাশাপাশি সহিংস ঘটনার ব্যাপারে খোঁজ--খবর নেওয়ার জন্য ভ্রাম্যমাণ নির্বাচন পর্যবেক্ষক হিসেবেও কিছু দল থাকবে।

নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়ার সাথে জড়িত এক কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে বলেন, ‘সংলাপ নিয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’

সংশ্লিষ্টরা জানান, ‘চিহ্নিত সংগঠনের’ নির্বাহীরা এ বিষয়ে একটি সমাধানে আসার ব্যাপারে বিরোধী দলের সাথে আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন এবং তারা সরাসরি এশিয়া ফাউন্ডেশনের হস্তক্ষেপ চেয়েছেন।

তারা আরও জানান, জোট সরকারের অনুগত বলে অভিযুক্ত ওইসব সংগঠন ও বিরোধী দলের মধ্যে মধ্যস্থতার জোরালো সম্ভাবনা নিয়ে এশিয়া ফাউন্ডেশন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণের জন্য অপেক্ষা করছে।

২০০১ সালে এ ফাউন্ডেশনের আওতায় ২৯টি সংগঠন নির্বাচন পর্যবেক্ষণের কাজে সম্পৃক্ত ছিল। গত সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনকারী কিছু সংগঠন এবার বাদ পড়েছে। ২০০১ সালে ২৬ হাজার ভোট কেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষণ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকশ বিদেশী নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন বলে আশা করা হচ্ছে। ২০০১ সালে বিদেশী নির্বাচন পর্যবেক্ষক ছিলেন ২৫০ জন।

ইউএনডিপির এক কর্মকর্তা জানান, ইউএনডিপি নির্বাচন পরিস্থিতি মূল্যায়নে নিয়োজিত দলের কাছ থেকে প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় আছে। দলটি গত জুনে বাংলাদেশ সফর করে গেছে।

প্রতিষ্ঠানের নীতির কথা উল্লেখ করে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘ওই প্রতিবেদনের ওপর আমাদের কর্মপরিকল্পনা নির্ভর করবে।’

মানবাধিকার সংগঠন অধিকার এর সহায়তায় ব্যাংককভিত্তিক প্রতিষ্ঠান এশিয়ান নেটওয়ার্ক ফর ইলেকশন (এনফ্রেল) ৫০ জনেরও বেশি পর্যবেক্ষকের একটি দল বাংলাদেশে পাঠাবে বলে আশা করা হচ্ছে।

এনফ্রেলের পর্যবেক্ষকদের জন্য আলাদা একটি কার্যালয় খোলা হবে বলে ওই কর্মকর্তা জানান।