বাঞ্ছারামপুরে বিষাক্ত পটকা মাছ খেয়ে ৩ জনের মৃত্যু
জেলার বাঞ্ছারামপুরে শুক্রবার বিকালে বিষাক্ত পটকা মাছ খেয়ে একই পরিবারের দুজনসহ তিনজনের মৃত্যু হয়েছে।
এরা হলেন মানিকপুর গ্রামের দু বছরের শিশু কন্যা মরিয়ম বেগম ও তার বাবা ইব্রাহিম মিয়া (৩৫) এবং কল্যাণপুর গ্রামে আব্দুল বাতেন (৪৫)। মরিয়ম বেগম বাড়িতে এবং অপর দুজন বাঞ্ছারামপুর উপজেলা হাসপাতালে মারা যায়।
এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে আরো ১৭ জন।
হাসপাতাল সূত্র জানায়, অসুস্থদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় দরিয়ারচর বাজারে শুক্রবার সকালে ব্যপক হারে পটকা মাছ বিক্রি হয় বলে জানা গেছে।
