২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে পানিতে ডুবে ২টি শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার হাতখোলা গ্রামে শুক্রবার বিকাল ৫টার দিকে একইসঙ্গে পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

জানা যায়, হাতখোলা গ্রামের কামালউদ্দিনের তিন বছর বয়সী মেয়ে হুমা ও সেলিম মিয়ার আড়াই বছর বয়সী ছেলে পলক বাড়ীর সামনে নদীর তীরে খেলাধূলা করার সময় পানিতে পড়ে যায়। পরবর্তীতে শিশু দুটির খোঁজ হলে ঘন্টাখানেক পর স্থানীয় লোকজন তাদেরকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করে।

শিশু দুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।