ভালুকায় ডাকাতি, সংঘর্ষ: ডাকাত ও গ্রামবাসী নিহত
ভালুকা উপজেলায় ডাকাতির সময় গ্রামবাসীর প্রতিরোধ ও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে এক ডাকাত নিহত হয়েছে। সে সময় নিহত হন এক গ্রামবাসীও।
নিহত গ্রামবাসীর নাম সজল (২৯)। ডাকাতের নাম হেলুন (৩২)।
গ্রামবাসী জানান, শুক্রবার ভোরে ৩০/৩৫ ডাকাত উপজেলার পুরোরা গ্রামে দুটি বাড়িতে ডাকাতি করে চলে যাওয়ার সময় কয়েক হাজার গ্রামবাসী তাদের ঘিরে ফেলে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে সজল ও হেলুন নিহত হয়। আহত হন আরো ১০/১৫ গ্রামবাসী। বাকী ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, নিহত ডাকাতের পকেটে পাঁচ রাউন্ড গুলি পাওয়া গেছে।
