২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আয়কর পরিদর্শকসহ ২ জনকে হত্যা

নগরীতে সন্ত্রাসীরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক আয়কর পরিদর্শকসহ দুজনকে হত্যা করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 09:47 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় আয়কর পরিদর্শক মোজাম্মেল হকের লাশ পটিয়া এবং ব্যাবসায়ী নূরুল কবীরের লাশ সাতকানিয়া উপজেলা থেকে উদ্ধার করে।    

পুলিশ জানায়, আয়কর পরিদর্শক মোজাম্মেল হককে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তার গলায় ক্ষতচিহ্নও রয়েছে।

সন্ত্রাসীরা ব্যাবসায়ী নূরুল কবীরকে হত্যার পর তার লাশ সাতকানিয়া উপজেলার মনপুরা গ্রামের একটি গাছের সাথে ঝুলিয়ে রাখে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কিন্তু হত্যার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি।