২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সময়সীমা শেষ

আসন্ন ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকেট বিক্রির পূর্বনির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেছে বৃহস্পতিবার বিকেল ৪ টায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 09:11 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

ছয় দিন আগেই ট্রেনের প্রায় সব টিকিটই বিক্রি হয়ে যাওয়ায় ঈদের সময় টিকিট পাওয়ার আর কোন সম্ভাবনাই নেই। এসময়ে ট্রেনে যেতে হলে তাকে অবশ্যই আসনবিহীন ট্রেন বেছে নিতে হবে।  

সূত্র মতে, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আসনযুক্ত বগির চেয়ে আসনবিহীন ট্রেনের চাহিদাই বেশী। কারণ ট্রেন যাত্রীদের মধ্যে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এমনকি বিত্তহীন মানুষই বেশী। আর এসব ট্রেনের জন্য কোন অগ্রিম টিকিট ব্যবস্থা নেই।

অপরদিকে দেশের বৃহত্তম কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, অন্যান্য বছর ঈদের প্রাক্কালে যে পরিমাণ ভিড় ছিল এবছর তার তুলনায় কম। টিকিটের জন্য তেমন হুড়োহুড়িও নজরে আসেনি।

তবে রেলওয়ে সূত্রগুলো জানায়, ট্রেনের টিকিটের জন্য হাহাকার শুরু হবে ঈদের ঠিক একদিন বা দুদিন আগে থেকে।

আগামী ২২ অক্টোবরের জন্য কোন ঝক্কি ছাড়াই টিকিট পেয়ে যাওয়ায় নটরডেম কলেজের ছাত্র আফসান বিস্ময় প্রকাশ করে। 

চট্টগ্রামের বাসিন্দা আফসান বলেন, ‘আমি মনে করেছিলাম চট্টগ্রামের টিকিট এত সহজে মিলবে না। আর পাওয়া গেলেও এজন্য অতিরিক্ত টাকা দিতে হবে দালালদের।’

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার অশোক কুমার দে নফহবংি২৪.পড়স কে জানান, ঈদের সময় আসনবিহীন ট্রেন ছাড়া অন্য কোন ট্রেনের টিকেট পাওয়া যাবে না। কারণ বেশীরভাগ মানুষই নির্ধারিত সময়ের মধ্যে টিকিট সংগ্রহ করে নিয়ে গেছে।

তিনি আরো জানান, ঈদ ঊপলক্ষে কর্তৃপক্ষ বিভিন্ন ট্রেনের সাথে আসনবিহীন প্রায় ৩০টি বগি সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি জানান, ‘এবার ঈদের ছুটি লম্বা হওয়ার কারণে অগ্রিম টিকিটের চাহিদা ভাগ হয়ে গেছে এবং এজন্য এখনো টিকিট পাওয়া যাচ্ছে। তবে আগামী ২২ ও ২৩ তারিখে ট্রেনের ওপর খুব চাপ পড়বে। বাড়তি চাপ কিছুটা হলেও সামাল দেয়ার জন্য বিভিন্ন ট্রেনের সাথে বাড়তি বগি জুড়ে দেয়া ছাড়াও জামালপুরের জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে।’