২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নির্বাচন শনিবার

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর দ্বি--বার্ষিক নির্বাচন আগামী শনিবার অনুষ্ঠিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

বর্তমান সভাপতি আব্দুল ওয়াহেদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি শামসুল হকের নেতৃত্বে দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিগত কয়েকটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুল ওয়াহেদের প্যানেল নির্বাচিত হলেও এবার তিনি তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন বলে জানিয়েছেন ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

তারা জানান, টাকা দিয়ে ভোটার বানিয়ে ও বিভিন্ন কৌশলে ১৬ বছর ধরে আব্দুল ওয়াহেদ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার দখল করে রেখেছেন। এ চেম্বার সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কোন কাজে আসে না। এসবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সাধারণ ব্যবসায়ীদের প্যানেল ঐক্য পরিষদ এবার নির্বাচনী লড়াইয়ে নেমেছে। নির্বাচন হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

অন্যদিকে চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, তার প্যানেলই নিরঙ্কুশ বিজয় লাভ করবে। এরই মধ্যে সহযোগী গ্র“পের পাঁচজন ও ট্রেড গ্র“পের তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

সাধারণ পরিষদের ১১ জন সদস্যের নির্বাচন হবে শনিবার। নির্বাচিত ১১ সদস্যের ভোটে চেম্বার সভাপতি নির্বাচিত হবে।