২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে এক যুবকের লাশ উদ্ধার

বরিশালের বাবুগঞ্জে বৃহস্পতিবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে যুবকের পরিচয় পাওয়া যায়নি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

ক্যাপ্টেন মহিউদ্দিন ব্রিজের পশ্চিম পাশের কলাবাগান থেকে উদ্ধারকৃত লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

প্রত্যক্ষদর্শী  উন্নয়নকর্মী আনিছুর রহমান জানান, সকাল ১০ টার দিকে তিনি কলাবাগানের মধ্যে ওই যুবকের লাশ দেখতে পান। বিষয়টি তিনি সাথে সাথে স্থানীয়দের জানালে এলাকাবাসী ওই লাশ উদ্ধার করে। নিহতের শরীর থেঁতলানো অবস্থায় এবং বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেনি।