২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শরণখোলায় স্বামীর হাতে স্ত্রী খুন

শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামে  মঙ্গলবার গভীর রাতে এক ব্যক্তি তার স্ত্রী মনিয়ারা বেগম ওরফে কুট্টিকে (২৭) শ্বাসরোধ করে হত্যা করেছে। এরপর থেকে স্বামী দুলাল সর্দার (৩৫) পলাতক রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 07:13 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

পুলিশ জানায়, একই উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের সুলতান পাহলানের মেয়ে কুট্টি দুবাইয়ে চাকরি করেন। তার দুটি সন্তান রয়েছে। দুবাই থেকে কিছুদিন আগে তিনি গ্রামের বাড়ি আসেন। কিন্তু ছুটি শেষে আবার দুবাই ফিরে যেতে চাইলে স্বামী দুলাল আপত্তি জানায়। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে দুলাল গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। দুলাল উত্তর কদমতলা গ্রামের সাঈদ সরদারের ছেলে।

বৃহস্পতিবার বাগেরহাট মর্গে নিহতের লাশের ময়না তদন্ত হয়েছে।

এ ঘটনায় কুট্টির পিতা বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা করেছেন।