২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েনের অনুরোধ

তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের আগেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েনের অনুরোধ করেছেন বিশ্ববিদ্যালয় আইন শৃংখলা কমিটির সদস্যরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সবকটি হলে পুলিশ মোতায়েনের জন্য এই অনুরোধ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

এর আগে ১৫ অক্টোবর এক সভায় ঈদের ছুটিতেও পুলিশ মোতায়েনের অনুরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোষ্ট। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবু বক্কর আশুলিয়া পুলিশ কর্তৃপক্ষকে বহিরাগতদের প্রবেশ বন্ধ  করার ব্যবস্থা হিসেবে নিরাপত্তাকর্মী মোতায়েনের অনুরোধ জানান। 

সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করলে বিভিন্ন সংগঠনের ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পরতে পারে এই আশংকায় প্রক্টর অধ্যাপক সৈয়দ মোঃ কামরুল আহসান প্রশাসনের কাছে পুলিশ মোতায়েনের অনুরোধ জানান।