সংলাপে ব্যর্থতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে: সাইফুর
রাজনৈতিক সমস্যার সমাধানে সংলাপের ব্যর্থতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। সোমবার পরিকল্পনা কমিশনে নিজ দপ্তরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুৃর রহমান সাংবাদিকদের একথা বলেন।
সংলাপের গুরুত্ব বোঝাতে সাইফুর রহমান বলেন ‘একটি সমাধান আমাদের খুঁজে পেতেই হবে’।
দুই দলের প্রধান নেত্রীর এ মুহূর্তে দেশের বাইরে াকার বিষয়ট উল্লেখ করে সাইফুর বলেন, গণতন্ত্রের স্বার্থে দুই পক্ষেরই জয়ী হওয়ারই একটি উপায় নিশ্চয় খুঁজে বের করা হবে।
