২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারও নোবেল পুরস্কারের ৯ দশমিক ৫ কোটি টাকার অংশীদার

নোবেল শান্তি পুরস্কার জয়ী ড.ইউনূস ও গ্রামীণ ব্যাংকের সাথে সরকারও এই পুরস্কারের অংশীদার। প্রতিবেদন: সাজ্জাদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাজ্জাদুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2006, 12:03 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ৩ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে গ্রামীণ ব্যাংক ১৯৮৩ সালে কার্যক্রম শুরু করে। তখন সরকারের এতে ৬০ ভাগ শেয়ার ছিলো।

কিন্তু বর্তমানে মূলধনের পরিমাণ ২৯ দশমিক ১৫ কোটি টাকায় পৌছালেও সরকারের শেয়ার হ্রাস পেয়ে ২৫ ভাগে দাড়িয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ব্যাংকটিতে শেয়ার থাকার কারণে গ্রামীণ ব্যাংকের ১২ পরিচালকের মধ্যে ৩ জন ও চেয়ারম্যানকে সরকার মনোনীত করে থাকে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান রোববার সাংবাদিকদের বলেন, সরকার নোবেল পুরস্কার জয়ের অংশীদার এবং গ্রামীণ ব্যাংকে বিভিন্নভাবে অবদান রেখে যাচেছ।

সাইফুর রহমান বলেন, ‘তিনি (ড.ইউনূস) দারিদ্র বিমোচনের জন্য এই পুরস্কার পেয়েছেন। এ জন্য আমরা সবাই গর্বিত।’

মন্ত্রী বলেন, ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ফলে বাংলাদেশে দারিদ্রতার স্তর কমেছে। অনেক দেশই এখন এই পদ্ধতি অনুকরণ করছে।

এদিকে গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার থাকা সত্তেও শহর অঞ্চলে ব্যাংকটির কার্যক্রম শুরু করা সংক্রান্ত একটি প্রস্তাব সরকার এখন পর্যন্ত অনুমোদন করেনি,যেখানে ৩০ ভাগ মানুষ দারিদ্র সীমার নীচে বসবাস করছে।