২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির আন্তরিকতার অভার রয়েছে-আ. লীগ

‘সংস্কার প্রস্তাব নিয়ে রাজনীতিতে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তা থেকে এক ঘন্টার মধ্যেই পরিত্রান পাওয়া সম্ভব। সে ক্ষেত্রে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের আন্তরিকতা ও সদিচ্ছা থাকতে হবে।’ রোববার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সভায় নেতৃবৃন্দ এ অভিমত ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2006, 09:55 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহম্মদ ইউনূসের এক মন্তব্যের পর আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ অভিমত করলেন। এর আগে শনিবার মুহম্মদ ইউনূস বলেছিলেন, ‘বর্তমান রাজনৈতিক অচলাবস্থা দূর করতে দুই দলের একটি বৈঠকই যথেষ্ট।’

প্রেসিডিয়াম সভার পর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘ বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার কাছ থেকে আমাদের সংস্কারের দাবির ব্যাপারে ইতিবাচক কোন সাড়া পাইনি। তারপরও দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে আমরা সংলাপ চালিয়ে যাচ্ছি।’ 

তিনি আরও বলেন, সংলাপ প্রক্রিয়া ভেস্তে গেলে আওয়ামী লীগের সামনে একটি পথই খোলা থাকবে। আর সেটি হলো আন্দোলন। এ অবস্থায় আমরা জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আন্দোলন কর্মসূচি নিয়ে কথা-বার্তা চালিয়ে যাচ্ছি।  

প্রেসিডিয়ামের সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং চুড়ান্ত দফার আন্দোলন প্রক্রিয়া নিয়েও আলোচনা করা হয়।

সিনিয়র প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নোবেল পুরস্কার পাওয়ায় মুহম্মদ ইউনূসকে অভিনন্দন জানানো হয়।