নারায়ণগঞ্জে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
ফতুল্লা থানার সেহাচরে শনিবার রাতে র্যাব বিদেশী ওয়ান শুটারগান, গুলি ও অন্যান্য সরঞ্জামসহ নুর মোহাম্মদ (৩৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
র্যাব সূত্রে জানা যায়, নুর মোহাম্মদ দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করে আসছিল। র্যাবের গোয়েন্দা দল তার কাছে অস্ত্র কেনার প্রস্তাব দেয়। নুর মোহাম্মদ ইংল্যান্ডের তৈরি একটি ওয়ান শুটারগান, সাত রাউন্ড গুলি ও অন্যান্য সরঞ্জাম ক্রেতাদের দেখায়। গোয়েন্দা সদস্যরাও তাকে হাতে নাতে গ্রেপ্তার করে।
র্যাবের মেজর মজিব জানান, নুর মোহাম্মদ একজন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। ঢাকা, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকার সন্ত্রাসীদের কাছে সে অস্ত্র বিক্রি করতো।
নুর মোহাম্মদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
