চুয়াডাঙ্গায় বোমা হামলায় বিএনপি নেতা নিহত
আলমডাঙ্গায় রোববার গভীর রাতে সন্ত্রাসীদের বোমা হামলায় বিএনপি নেতা রফিকুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন।
পরিবারের লোকজন জানান, কেশবপুর গ্রামে বিএনপি নেতা রফিকুল ইসলামের বাড়িতে রাত ১টার দিকে একদল সন্ত্রাসী এসে দরজায় কড়াঘাত করে। রফিকুল দরজা খুলে বের হওয়া মাত্র সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। রক্তাক্ত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
হামলার দায়--দায়িত্ব কেউ স্বীকার করেনি।
হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশও অভিযান চালাচ্ছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারিনি।
