২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ১০ লাখ টাকা ছিনতাই, ব্যবসায়ী আহত

তিন ছিনতাইকারী শহরের রাজাবাজারে দিনের বেলাতেই গুলি করে এক ব্যবসায়ীর সাড়ে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2006, 07:04 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, সুপারী ব্যবসায়ী রবীন্দ্র নাথ সাহা (৪২) রোববার সকাল সাড়ে নয়টার দিকে মাটিডালীসাহা পাড়ার নিজ বাড়ি থেকে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য বের হন। মোটর সাইকেলে ওঠার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা তিন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে এবং অস্ত্র দেখিয়ে ভয় দেখাতে থাকে। এক পর্যায়ে ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তি শুরু হলে তারা রবীন্দ্রর মাথায় গুলি করে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।