জিয়ায় উৎপাদন শুরু
নয়দিন বন্ধ থাকার পর রোববার আবার চালু হয়েছে আশুগঞ্জ জিয়া সার কারখানা।
৭ অক্টোবর রাত ১১টায় অ্যামোনিয়া প্লান্টের কমপ্রেসার টিউব বিস্ফোরণের কারণে কারখানাটিতে উৎপাদন বন্ধ হয়ে যায়।
স্থানীয় প্রকৌশলীরা ৯দিন ধরে চেষ্টা চালিয়ে কমপ্রেসার টিউবটি সারাতে সক্ষম হন।
কারখানাটিতে দৈনিক ১ হাজার ৬শ মেট্রিক টন ইউরিয়া উৎপাদিত হয়ে থাকে।
