চট্টগ্রামে গণপিটুনীতে ডাকাত নিহত
সাতকানিয়া উপজেলার ফুলতলায় রোববার সকালে ক্ষুব্ধ জনতা এক ডাকাতকে পিটিয়ে হত্যা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলতলায় সকাল ৭টার দিকে ৫ ডাকাত ৮ ব্যবসায়ীসহ একটি মাইক্রোবাসের গতিরোধ করে।
সে সময় চালক মাইক্রোবাস থেকে লাফিয়ে পড়ে এলাকাবাসীকে খবর দেয়। লোকজন ছুটে এসে ডাকাতদের ঘিরে ফেলে। এক পর্যায়ে তারা এক ডাকাতকে ধরতে সক্ষম হয়। এরপর ক্ষুব্ধ জনতা পিটিয়ে এক ডাকাতকে মেরে ফেলে। তার নাম আব্বাস।
অপর ৪ ডাকাত পালিয়ে যায়।
