২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. ইউনূসকে নাগরিক সংবর্ধনা দেবেন ঢাকার মেয়র

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূসকে ঢাকা সিটি করপোরেশন নাগরিক সংবর্ধনা জানাবে। জাতীয় সংসদ ভবনের সবুজ চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠান হবে। তবে অধ্যাপক ইউনুসের কর্মব্যস্ততার জন্য দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2006, 05:10 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

এদিকে সরকার ঈদের আগেই রাষ্ট্রীয়ভাবে অধ্যাপক ইউনুসকে সংবর্ধনা দেবে বলে সরকারের একাধিক সূত্র জানিয়েছেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২১ অক্টোবর দেশে ফেরার পর এই সংবর্ধনা অনুষ্ঠান হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী  নফহবংি২৪.পড়স  কে জানান, সরকার দেশের গর্বিত সন্তান গুণীজন ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রীয় সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তা হবে।