২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে জবাই করে যুবক হত্যা

রায়গঞ্জ উপজেলার বেতুয়া গ্রামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ শনিবার সকালে নিহতের লাশ একটি বাঁশঝাড় থেকে উদ্ধার করে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

পুলিশ ও এলকাবাসী জানান, নিহত সুজন (৩৫) শুক্রবার সন্ধায় ইফতার শেষে বাড়ি থেকে বের হন।

গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। শনিবার সকালে এলাকাবাসী সুজনের জবাই করা লাশ ধানপাড়া বাজার সংলগ্ন দত্তপাড়ার একটি বাঁশ ঝাড়ে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।