২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত অর্ধশতাধিক

নবীনগরের নারুই ব্রাহ্মণহাতা গ্রামে মাদ্রাসা থেকে চাঁদা আদায় করা নিয়ে সংঘর্ষে শনিবার সকালে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

গুরুতর আহত পাঁচজনকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের একটি মাদ্রাসা থেকে চাঁদা আদায়ের ঘটনার জের ধরে সকাল ৯ টার দিকে শিশু মিয়ার দল এবং শহীদ চেয়ারম্যানের দলের মধ্যে সংঘর্ষ বাধে। দু ঘণ্টা স্থায়ী সংঘর্ষে সহস্রাধিক লোক দেশী অস্ত্র নিয়ে পরস্পরের উপড় ঝাপিয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকায় উত্তেজনা বিরাজ করছে।