২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববাসী ও বাঙালি জাতির সাথে আমরাও গর্বিত: ইউনূসের পরিবার

নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের পরিবার পুরস্কার প্রাপ্তির পর নফহবংি২৪.পড়স এর কাছে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘সারা বিশ্ব, বাংলাদেশ ও বাঙালি জাতির সাথে আমরাও আনন্দিত, গর্বিত।’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

তার ভাই অধ্যাপক মুহাম্মদ ইব্রাহীম বলেন, ‘আমরা সবাই খুব খুশি। প্রফেসর ইউনূসের পরিবারের সদস্য হিসেবে, এ দেশের একজন নাগরিক হিসেবে, বিশ্ববাসীরা সাথে আমরাও আনন্দিত।’

তিনি বলেন, কোনো ভাল কাজ করলে যে সুফল আসে, প্রফেসর ইউনূস তা--ই প্রমাণ করলেন।

প্রফেসর ইউনূসের স্ত্রী প্রফেসর আফরোজা ইউনূস বলেন, ‘পুরো পরিবারের সাথে আমিও আনন্দিত।’

তিনি বলেন, ‘তার এই পুরস্কার বাংলাদেশ ও বাঙালি জাতির জন্য গৌরবের।’

প্রফেসর ইউনূসের ছোট মেয়ে দীনা ইউনূস বলেন, ‘বাবার এই পুরস্কার আমাকে ভাল কাজে আরও উৎসাহিত করবে।’

তিনি বলেন, ‘বাবার মতো তো আর হতে পারবো না; তবু চেষ্টা করবো মহৎ কিছু করার।’