২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লোজ আপ ওয়ান প্রতিযোগী পুলক অজ্ঞান পার্টির কবলে

অজ্ঞান পার্টির কবলে পড়েছেন ক্লোজ আপ ওয়ান ‘গাও বাংলাদেশ গাও’ প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বের অন্যতম প্রতিযোগী বাগেরহাটের পুলক অধিকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

শুক্রবার ভোরে সোহাগ পরিবহনের মালিবাগ কাউন্টারের সামনে থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার রাতে সম্প্রচারিত দ্বিতীয় পর্বের প্রতিযোগিতায় অংশ নিতে তিনি বাগেরহাট থেকে ঢাকায় যান। পুলক খুলনা বিএল কলেজের বাংলা বিভাগের ছাত্র।

বাগেরহাটের সাংস্কৃতিক সংগঠন অঙ্কুরের সাধারণ সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু জানান, তাদের সংগঠনের শিল্পী পুলক অধিকারী ‘গাও বাংলাদেশ গাও’ প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর পেয়ে দ্বিতীয় রাউণ্ড উত্তীর্ণ হন।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, কোনও মহল উদ্দেশ্যমূলকভাবে পুলককে অজ্ঞান করে প্রতিযোগিতা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে থাকতে পারে। কারণ অচেতন পুলকের সাথে থাকা টাকা, মোবাইল ফোন বা অন্য কোন মালামাল খোয়া যায়নি। তবে পুলক এখন আশঙ্কামুক্ত।

প্রসঙ্গত, এ পর্বে উর্ত্তীর্ণ হলে পুলক প্রতিযোগিতার সেরা দশে পৌঁছে যাবেন। আগামী কাল রবিবার রাতে এ পর্বের ফলাফল ঘোষণা করা হবে।