২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরী বৃদ্ধি ও বোনাসের দাবিতে নরসিংদীতে শ্রমিক--পুলিশ সংঘর্ষ

মজুরী বৃদ্ধি ও ঈদ বোনাস নিয়ে নরসিংদীতে শ্রমিক অসন্তোষের তৃতীয় দিনে বৃহস্পতিবার পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 09:27 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

ঈদকে সামনে রেখে শ্রমিকরা হাজীপুর ও চৌয়ালা এলাকার দুই শতাধিক পাওয়ার লুম কারখানা বন্ধ রেখেছে। হাজীপুরের শ্রমিকরা মজুরি বৃদ্ধি ও ঈদ বোনাসের দাবিতে সকালে মিছিল নিয়ে শহরের প্রবেশ পথ হাজীপুর ব্রিজে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। ফলে শ্রমিক--পুলিশ সংঘর্ষ শুরু হয়। শ্রমিকদের এলোপাতাড়ি ইট--পাটকেলে পুলিশ কনস্টেবল (৭০৮) ও রিপন চাকমা (২৬) আহত হয়। রিপনকে পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।