বিদ্যুৎ সমস্যার শিগগিরই সমাধান হচ্ছে না
বিদ্যুৎ পরিস্থিতির কোনো উন্নতি রমজান মাসে হওয়ার সম্ভাবনা নেই। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দায়িত্বশীল সূত্র জানায়, রমজান মাসে চাহিদা বেশি থাকায় এবং একাধিক বিদ্যুৎ কেন্দ্রে গোলযোগের কারণে উৎপাদন কমে যাওয়ায় স্বাভাবিক চাহিদা অনুযায়ীও বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। ফলে রাজধানীসহ দেশের সর্বত্র বিদ্যুতের অবিরাম লোড শেডিং বা বিদ্যুৎ বিভ্রাট শিগগিরই কমার কোনো সম্ভাবনা নেই।
নতুন বিদ্যুৎ প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার মনে করেন, বিদ্যুতের বর্তমান অবস্থা থেকে উত্তরণের চেষ্টা অব্যাহত আছে। ঈদের আগে এই অবস্থার কিছুটা উন্নতি হতে পারে। নবহবংি২৪.পড়স-কে বৃহস্পতিবার জানান, বিদ্যুতের অবস্থা সহনীয় করতে আমরা চেষ্টা করছি। একদিকে নতুন নতুন শপিংমল অন্যদিকে শিল্পায়নের ফলে বিদ্যুতের চাহিদাও বেড়েছে অনেক।
পিডিবি থেকে পাওয়া তথ্য থেকে জানা যায়, বর্তমানে বিদ্যুতের চাহিদা ৪২০০ মেগা ওয়াটের বিপরীতে ৩০৯২-৩১০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তবে বিদ্যুতে প্রকৃত চাহিদা ৪৬০০ মেগাওয়াট। বুধবার রাজধানীতে শুধুডসার এলাকায় লোড শেডিং-এর পরিমান ছিল ৬৩০ মেগাওয়াট।
বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার পাঁচ বছরে বিদ্যুৎ সমস্যা। যদিও মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে মন্ত্রী বদল করা হয়েছে দুই দফা। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর বিদ্যুৎ প্রতিমন্ত্রী মে.জেনারেল(অব.) আনোয়ারুল কবীর তালুকদার পদত্যাগ করেন। এর আগে গত ২২ মে একই মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে ইকবাল হাসান মাহমুদ টুকুকে সরিয়ে দেয়া হলেও বিদ্যুৎ সমস্যার কোনো সমাধান হয়নি।
